Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তর দিনাজপুরে শিক্ষামূলক প্রদর্শনীর প্রস্তুতি, অংশ নিলেন ৫০টি মাদ্রাসার প্রতিনিধি

উত্তর দিনাজপুরে রায়গঞ্জে বিন্দোল নেতাজি সুভাষচন্দ্র বসু টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে অনুষ্ঠিত হল এক শিক্ষা বিষয়ক আলোচনা সভা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০টি খারিজি মাদ্রাসার প্রতিনিধি ও শিক্ষাবিদ এই সভায় যোগ দেন। আসন্ন একটি শিক্ষামূলক প্রদর্শনীর প্রস্তুতি নিয়েই এই সভার আয়োজন করা হয়। উত্তরবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. বশির উদ্দিন বলেন, “খারিজি মাদ্রাসার শিক্ষার্থীরা যে জ্ঞান ও প্রতিভায় এগিয়ে চলেছে, সেটিই সমাজের সামনে তুলে ধরা হবে এই প্রদর্শনীতে।” ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন জানান, “মাদ্রাসা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষাগত মান সমাজে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।” এই সভায় উপস্থিত শিক্ষক ও প্রতিনিধিরা প্রদর্শনী সফল করতে নানা পরিকল্পনা গ্রহণ করেন বলে জানা যায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories