Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

হাওড়ার ঐতিহ্যবাহী আশরাফুল উলুম মাদ্রাসায় খতমে বুখারী ও পাগড়ি প্রদান জলসা

হাওড়া জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল উলুম মাদ্রাসায় রবিবার আযোজন করা হল খতমে বুখারী শরীফ ও পাগড়ি প্রদান জলসা। এদিন মাদ্রাসার ৮১ জন ছাত্র পবিত্র বুখারী শরীফের সমাপনী পাঠ সম্পন্ন করে। এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজরাত থেকে আগত বিশিষ্ট আলেম মুফতি ইউসুফ বিসমিল্লাহ সাহেব এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা বদরে আলম কাসেমী এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সদস্য আবু তালেব রহমানী। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার নাজিম মাওলানা মুসা কালিমুল্লাহ কাসেমী। বুখারী শরীফের সমাপনী পাঠ দেন মাওলানা মুফতি ইনামূল হক নাকশবন্দী কাসেমী।

খতমে বুখারীর এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বক্তব্য রাখতে গিয়ে আহমদ হাসান ইমরান বলেন, বুখারী শরীফে আল্লাহর নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও সুন্নাহর বিস্তারিত বর্ণনা রয়েছে। কীভাবে জীবন চললে আল্লাহ সন্তুষ্ট হন, তার পথনির্দেশ এই গ্রন্থে পাওয়া যায়। তিনি আরও বলেন, শানুকপাড়ার এই মাদ্রাসা আগামী দিনে ইসলামী জ্ঞানচর্চার একটি বড় কেন্দ্র হয়ে উঠবে।অনুষ্ঠানে আবু তালেব রহমানী ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন। প্রায় ছয় দশক ধরে শানুকপাড়ার এই মাদ্রাসা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা দিয়ে চলেছে। বর্তমানে আশরাফুল উলুম মাদ্রাসায় হিফজ, তাজবিদ, দাওরায়ে হাদিস কোর্সের পাশাপাশি উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা, নিট কোচিং, ইংরেজি ডিপ্লোমা ও কম্পিউটার শিক্ষা সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories