Saturday, September 5, 2026
30 C
Kolkata

আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১টায় আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে বিশাল জনসমাবেশ

মৌলালিতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মঞ্চের রাজ্য সভাপতি শেখ মুহাম্মদ ওয়ায়েজুল হক। উপস্থিত ছিলেন ডাঃ হাসান জামীল, দীপঙ্কর ভট্টাচার্য, আলমগীর মোল্লা, মাহমুদাল হক টুটুল, পীরজাদা মেহেবুল্লা হুসেইনি, জিয়াউর রহমান, দেওয়ান আনিসুর রহমান ও বিশপ ডঃ শ্রীকান্ত দাসসহ রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা। সভায় ওয়ায়েজুল হক বলেন, মঞ্চের লক্ষ্য হলো রাজ্যের বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি ঘোষণা করেন, আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে দুপুর ১টায় রানি রাসমণি রোডে এক বিশাল জনসমাবেশ হবে। এজন্য শীঘ্রই উর্দু একাডেমিতে প্রস্তুতি সভা আহ্বান করা হবে। সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা সকলকে মানবিক উদ্যোগ সফল করতে আহ্বান জানান। এদিন ডাঃ হাসান জামীলকে মঞ্চের কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories