Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুর্শিদাবাদের বহরমপুরে মাঠ থেকে একাধিক সকেট বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে!

মুর্শিদাবাদের বহরমপুরে বোমা উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য । বহরমপুর থানার হাতিনগর গ্রাম পঞ্চায়েতের হিকামপুর ও জীবননগর এলাকার মাঝামাঝি একটি মাঠ থেকে মঙ্গলবার সকালে একাধিক তাজা সকেট বোমা উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েকজন গ্রামবাসী মাঠের পাশে জঙ্গলের মধ্যে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত কাছে গিয়ে তারা দেখেন সেটি বোমা সদৃশ বস্তু। সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বহরমপুর থানায়।

এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে এবং স্থানীয়দের সেখানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি সকেট বোমা এবং এগুলি সক্রিয় অবস্থায় ছিল। ঠিক কী উদ্দেশ্যে এই জনবহুল এলাকার কাছে বোমা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্থানীয় কোনও বিরোধ বা গোলমালের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান পুলিশের।

এলাকায় এখনো উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। আতঙ্কে অনেকেই মাঠের দিকে যেতে ভয় পাচ্ছেন। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। বোম স্কোয়াড বোমাগুলি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীদের অনুরোধ করা হয়েছে, কোথাও সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিতে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories