Wednesday, October 21, 2026
24 C
Kolkata

গাজার পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলায় ধ্বংস দুটি ফিলিস্তিনি গ্রাম!

মঙ্গলবার, ১১ নভেম্বর সকালে মুখোশধারী ইসরায়েলিদের একটি দল হঠাই দুটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায়। তারা একের পর এক বাড়ি, গাড়ি ও খামারে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলা ঘটে গাজার বেইত লিদ ও দেইর শারাফ গ্রামে। ফিলিস্তিনি কর্মকর্তা মুয়াইয়াদ শাহবান জানান, হামলাকারীরা চারটি দুধবাহী ট্রাক, টিনের ঘর ও বেদুইন পরিবারের তাঁবুতে আগুন লাগায়। এতে অন্তত চারজন ফিলিস্তিনি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলি সেনাবাহিনী।

জাতিসংঘের মানবিক দফতরের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই গাজার পশ্চিম তীরে ২৬০টির বেশি বসতি হামলার ঘটনা ঘটেছে যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনিরা অভিযোগ তুলেছেন, ইসরায়েলি প্রশাসন এই সব হামলায় কার্যত নীরব ভূমিকা পালন করছে। শাহবান এই হামলাকে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযানের অংশ বলে দাবি করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানান। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে এই সহিংসতার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, বসতি সম্প্রসারণ ও সহিংসতা পশ্চিম তটের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই সময় গাজা উপত্যকায় মানুষ খাদ্যের সংকটে দিন কাটাচ্ছে। অনেকেই দাতব্য রান্নাঘরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সামান্য খাবারের জন্য অপেক্ষা করছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories