Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল, জানাচ্ছে জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার বক্তব্যে বলা হয়, সীমিত প্রবেশপথ, নানা নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতার কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে জানান, যুদ্ধবিরতির পরও গাজায় সহায়তা পাঠাতে নানা জটিল প্রক্রিয়া ও অনুমতির ঝামেলায় পড়ছে মানবিক সংস্থাগুলো। তিনি বলেন, কিছু এলাকায় কাজ করতে এখনো ইসরাইলি কর্তৃপক্ষের আগাম অনুমতি নিতে হয়।

ফারহান হক আরও জানান, গত সপ্তাহে আটবার ত্রাণ পাঠানোর চেষ্টা করা হলেও মাত্র দুটি প্রচেষ্টায় সম্পূর্ণ অনুমতি মিলেছে। বাকি প্রচেষ্টাগুলো বাধার মুখে পড়ে। তিনি বলেন, এসব প্রতিবন্ধকতার মধ্যেও জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো গাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories