Saturday, September 5, 2026
30 C
Kolkata

“মুসলমান ও কুকুরদের প্রবেশ নিষেধ!” – আইএসআই কলকাতার হোস্টেলের দেওয়ালে সাম্প্রদায়িক গ্রাফিটি

দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের একদিন পরই কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) ক্যাম্পাসে দেখা গেল এক ঘৃণ্য ও সাম্প্রদায়িক গ্রাফিটি। সেই গ্রাফিটিতে লেখা ছিল, “মুসলমান ও কুকুরদের প্রবেশ নিষেধ” এবং “নো মুসলিমস, নো ডগস।” কলেজের সিভি রমন হল নামক ছেলেদের হোস্টেলের প্রধান দরজার দুই পাশে চক ও কালো মার্কারে এই লেখা পাওয়া যায়। হোস্টেলটিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্ররা থাকে। ছাত্ররা সকালবেলা ঘুম থেকে উঠে দরজার দু’পাশে এই লেখা দেখতে পায় বলে জানা যায়।

হোস্টেলের একপাশে আগে থেকেই লেখা ছিল “ কুকুরদের প্রবেশ নিষেধ।” তার উপরে কেউ সাদা চক দিয়ে ‘ মুসলিম ‘ লিখে দেয়, ফলে পুরো বাক্যটি দাঁড়ায় “মুসলিম এবং কুকুরদের প্রবেশ নিষেধ। ‘
জানা গিয়েছে, এতেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। হোস্টেলের দ্বিতীয় তলার এক কোণে রাখা ডাস্টবিনে লেখা পাওয়া যায় “ এটি মুসলিমদের জন্য উপযুক্ত জায়গা।” ছাত্রদের সন্দেহ, ভোর ৬টা ৩০ থেকে ৭টা ৩০–এর মধ্যে কেউ এই কাজটি করেছে। এক ছাত্র জানান, তাদের মধ্যে অনেকেই ৬টা ৩০-এ চা খেতে বের হয়েছিল কিন্তু তখন কিছুই ছিল না বলে জানায় তারা। কিন্তু পরে ৭টা ৩০ নাগাদ যখন ছাত্ররা বের হয় তখন সেই লেখাগুলো দেখা যায়।

এই ঘটনার ছবি ইতিমধ্যে সমাজমাধমে ছড়িয়ে পড়ে অপরাধীকে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। তবে এখনো এই ঘটনাকে কেন্দ্র করে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি বলে জানা গিয়েছে।কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। এই লজ্জাজনক ঘটনাটি নিয়ে শিক্ষামহলে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, এমন ঘৃণামূলক বার্তা ভারতের ঐক্য ও সম্প্রীতির ভাবনাকে আঘাত করছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories