Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আগামী ২১ থেকে ২৩ নভেম্বর নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজে ইসলামি বুদ্ধিজীবীদের চাঁদের হাট!

আগামী ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজে উপমহাদেশের মধ্যে ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মূল বিষয় পশ্চিমবঙ্গের ইসলামি শিক্ষা, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীদের ঐতিহ্যের আলোয় তাদের সাহিত্যের ছাপ। এই সেমিনারের আয়োজন করেছে আলামী রাবেতায়ে আদাবে ইসলামি এবং পশ্চিমবঙ্গের জিব্রিল ইন্টারন্যাশনাল স্কুল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশের প্রায় ৩০০ প্রতিনিধি এই তিন দিনের সম্মেলনে যোগ দেবেন। আলামীন রাবেতায়ে আদাবে ইসলামের উপমহাদেশীয় শাখার সভাপতি হযরত মাওলানা সৈয়দ বিলাল আধুল হাই হাসান এবং রাজ্যসভার সাংসদ নাদিমুল হক এই সম্মেলন তত্ত্বাবধানে আছেন।

সংবর্ধনা কমিটির সভাপতি মাওলানা ড. সাবাহ ইসমাঈল নাদভী জানান, এই সেমিনারে ১০০টিরও বেশি গবেষণাপত্র পাঠ করা হবে, যা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু এবং আরবি, এই পাঁচটি ভাষায় উপস্থাপিত হবে। মোট দশটি সেশনে উপমহাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন, শিক্ষা ও সাহিত্যিক অবদান নিয়ে আলোচনা হবে। ড. ইসমাঈল আরও বলেন, পশ্চিমবঙ্গের ইসলামি শিক্ষা ও সাহিত্যিক ঐতিহ্যই এই সেমিনারের মূল বিষয়। আলোচনায় থাকছে মাওলানা আবুল কালাম আজাদের সাহিত্য ও সাংবাদিকতায় অবদান, মাওলানা মাহফুজুল করিম মাসুমী এবং মাওলানা মাহবুবুর রহমান আজহারীর শিক্ষাসেবা ও রচনা, মাওলানা আবুল তাহের কাসেমীর আধ্যাত্মিক ঐতিহ্যসহ আরও অনেক বিষয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories