Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হায়দরাবাদের অন্তত ৪২ ওমরাহযাত্রী নিহত

ভোরের দিকে সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাসে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাস্তায় বাসটির সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষ লাগে। হায়দরাবাদ থেকে আসা অন্তত ৪২ জন ওমরাহযাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে মুফরিহাত নামক একটি এলাকায় ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম মিডিয়াওয়ানের খবর অনুযায়ী, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে মাত্র একজন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। ওই আহত যাত্রীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ছিল বেশি। প্রাথমিক তথ্য অনুযায়ী বাসে প্রায় ২০ জন নারী ও ১১ জন শিশু ছিল। যাত্রীরা সবাই মক্কায় ওমরাহ পালন শেষ করে মদিনায় নবীজির রৌজা জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। তাই অনেকেই বুঝে ওঠার আগেই প্রাণ হারান। স্থানীয় সূত্রে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও কর্তৃপক্ষ এখনো মোট নিহতের সংখ্যা নিশ্চিত করেনি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনার কারণ কি, তা এখনও পরিষ্কার নয়।

তেলঙ্গানা সরকারের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে যাত্রীদের পরিবারকে তথ্য ও সহায়তা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী এ. রেবন্থ রেড্ডি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের এমইএ ও সৌদি এম্বাসি সঙ্গে দ্রুত সমন্বয় করার নির্দেশ দিয়েছেন। হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এমপি হিসেবে আহতদের দ্রুত সেবা ও নিহতদের দেহ ভারতে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনা তদন্তে সক্রিয়ভাবে কাজ করছে এবং সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি এখনও দুঃখজনক এবং উদ্বেগজনক। নাগরিকদের পরিবার, বিশেষত হায়দ্রাবাদ থেকে আসা পরিবারগুলো সরকারের থেকে স্পষ্ট ও দ্রুত সংবাদ প্রত্যাশা করছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories