Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মহারাষ্ট্রের মেলঘাটে অপুষ্টিজনিত মৃত্যু ৬৫ জন শিশুর, ক্ষুব্ধ বোম্বে হাইকোর্ট

মহারাষ্ট্রের মেলঘাটে উপজাতি অধ্যুষিত এলাকায় বারবার শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, এইসব অঞ্চলের পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে, অথচ রাজ্য সরকারের আচরণ এখনও উদাসীন।

বিচারপতি রেবন্তী মোহিতে দেরে এবং বিচারপতি সন্দেশ পাটিলের বেঞ্চে জনস্বার্থ মামলা শুনানির সময় এই মন্তব্য করা হয়। মেলঘাট এলাকায় প্রসূতি মা, শিশুদের অপুষ্টিজনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে। চিকিৎসক রাজেন্দ্র ভার্মা ও সমাজকর্মী বান্দু সম্পতরাও সানে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁদের বক্তব্য, ২০২৫ সালের জুন থেকে এ পর্যন্ত ছয় মাসের মধ্যে বয়সী ৬৫ জন শিশু অপুষ্টির কারণে মারা গেছে। এই তথ্য আদালতে উপস্থাপন হতেই বিচারপতিরা স্পষ্টভাবে বলেন, রাজ্য সরকারের আরও সংবেদনশীল ও উদ্বিগ্ন হওয়া প্রয়োজন। তাঁরা বলেন, আদালত যেমন আতঙ্কিত, সরকারেরও ঠিক তেমনভাবেই ভাবা উচিত।

হাইকোর্ট জানায়, ২০০১ সালে আদালত মেলঘাটে একটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল নির্মাণের নির্দেশ দিয়েছিল। কিন্তু এত বছর পরও সেই হাসপাতাল তৈরি হয়নি। আদালত প্রশ্ন করতেই সরকারি কৌসুলি স্বীকার করেন যে হাসপাতাল এখনও গড়ে ওঠেনি। মেলঘাটের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে আদালত রাজ্যের জনস্বাস্থ্য, উপজাতি উন্নয়ন, মহিলা ও শিশু কল্যাণ এবং অর্থ দফতরের সচিবদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ২৪ নভেম্বর সংশ্লিষ্ট কর্তাদের আদালতে হাজির থাকার কথাও বলা হয়েছে। বিচারপতিরা আরও পরামর্শ দেন, প্রত্যন্ত অঞ্চলে যারা চিকিৎসা দিতে যেতে অনিচ্ছুক, তাঁদের অতিরিক্ত ভাতা দিয়ে উৎসাহিত করা উচিত। এতে অন্তত কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আদালতের মত।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories