Saturday, September 5, 2026
30 C
Kolkata

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরায়েলি হামলায় ক্ষোভ, আন্তর্জাতিক নীরবতায় সতর্ক সৌদি আরব

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরায়েলি সেনা ও দখলদার Settler দের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল সৌদি আরব। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে—আল-আকসা মসজিদে অভিযান এবং সলফিটের কাছে কিফল হারিস গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন লাগানো ও বর্ণবাদী গ্রাফিতি আঁকা “অত্যন্ত নিন্দনীয় অপরাধ”। ফিলিস্তিনের ওকাফ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার Settler দের হামলায় মসজিদটি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, এসব হামলা চলতে থাকলে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগ দুর্বল হয়ে পড়বে এবং অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। তারা সতর্ক করে বলেছে—আন্তর্জাতিক মহলের নীরবতা ও দায়বদ্ধতার অভাব বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলছে। একই সঙ্গে রিয়াদ তাদের স্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছে—১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে তারা অবিচল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories