Saturday, September 5, 2026
28 C
Kolkata

হাদিপুরের নূরে আলম মিশন স্কুলে শিশু দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী শিক্ষামূলক অনুষ্ঠান

উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার হাদিপুরের নূরে আলম মিশন স্কুলে শিশু দিবস উপলক্ষ্যে তিন দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল চত্বরে শিশু-কিশোর মেলা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ফ্রি বই ও শিক্ষা উপকরণ বিতরণে ছোটরা ভীষণ উচ্ছ্বসিত ছিল। ইন্টার-স্কুল ক্যুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়ে নিজেদের জ্ঞান তুলে ধরে। মিশনের মাধ্যমিক বিভাগের সূচনার জন্য বিশেষ দোয়ার মজলিশও অনুষ্ঠিত হয়।

শেষ দিনে ম্যাথ এক্সিবিশন ও ফুড কম্পিটিশন সবার নজর কাড়ে। কৃতী ছাত্রছাত্রী ও এলাকার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। বাবা-মায়েদের হাতে তুলে দেওয়া হয় ‘ডেডিকেটেড প্যারেন্ট অ্যাওয়ার্ড–২৫’। প্রধান অতিথি আনিসুর রহমানকে সমাজ সম্পদ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবির সহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্টজনেরা। প্রিন্সিপাল রেহেনা পারভীন জানান, স্কুল শিশুদের নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিকতার বিকাশে জন্য অগ্রসর হতে হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories