Saturday, September 5, 2026
28 C
Kolkata

SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন রাহুল গান্ধি

নির্বাচনী বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এআইসিসি পদাধিকারীদের সঙ্গে বৈঠকে তিনি জানান, এই প্রক্রিয়া নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে এবং এর বিরুদ্ধে রাজনৈতিক, সাংগঠনিক ও আইনিভাবে লড়াই চালাতে হবে। সূত্রের খবর, বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি অভিযোগ তোলেন যে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলেও, কমিশন উল্টো রাজনৈতিক দলগুলির উপর সেই দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে। তাঁর অভিযোগ, এই এসআইআর পদ্ধতি খুব তাড়াহুড়ো করে চালু করা হয়েছে এবং এর লক্ষ্য হতে পারে আসল ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া।

রাহুলের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে স্বচ্ছতা ও সময় দুটোই জরুরি। কিন্তু কমিশনের সিদ্ধান্তে সেই স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে। এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গেও তীব্র সমালোচনা করেন বিজেপির। তিনি অভিযোগ করেন, বিজেপি এই এসআইআর প্রক্রিয়াকে ভোট চুরির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তার বক্তব্য, ভোটারদের অধিকার রক্ষায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষিত করতে কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। এই ইস্যুতে দলীয় নেতাদের আরও সক্রিয় হতে বলা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা যাচাইয়ের কাজ জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories