Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিত সবজি বিক্রেতার উপর উচ্চবর্ণের ব্যক্তির নৃশংস অত্যাচার

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে। পাইনা বুজুর্গ গ্রামে এক উচ্চবর্ণের ব্যক্তি এক দলিত সবজি বিক্রেতা অচল কুমারকে লাঠি দিয়ে মারধর করেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন। অভিযোগ, তিনি অচলকে জোর করে তাকে বাবা বলে সম্বোধন করানোও চেষ্টা করেন। ঘটনার সময় স্থানীয় একজন এটি মোবাইলে রেকর্ড করেন।

এই নৃশংস ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে এবং উত্তেজনা বাড়ে। শুধু তাই নয় নেটিজেনদের মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যাচ্ছে, অচল কুমার পাইনা খুর্দ গ্রামের বাসিন্দা। তার সঙ্গে কিছু উচ্চবর্ণের লোকের আগেও বিরোধ ছিল বলে জানা গেছে। অভিযুক্ত চুটক্কে সিংহ ও তার সঙ্গীরা তাকে ঘিরে ধরে মারধর করে। পরে অচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিধৌলির সার্কেল অফিসার প্রবীণ মালিক জানান, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি আরও বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories