Saturday, September 5, 2026
30 C
Kolkata

অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এ ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আয়োজন হল আলোচনা সভা

ওয়াকফ সংশোধনী আইন ২০২৫–কে কেন্দ্র করে রবিবার কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এ একটি আলোচনা সভার আয়োজন করে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। এই সভার মূল বিষয় ছিল ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর উঠে আসা সমস্যা । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষাবিদ ও আইনজীবীরা। তারা ওয়াকফ সম্পত্তি ‘উম্মিদ’ পোর্টালে আপলোড সংক্রান্ত জটিলতা, করণীয় এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় অংশ নেন মাওলানা ইসহাক মাদানি, সারা বাংলা সংখ্যালঘু ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইশরারুল হক মণ্ডল, আইনজীবী শামিম আহমেদ, অধ্যাপক মুকলেসুর রহমান ও এসএম শামসুদ্দিনসহ আরও অনেকে।

মাওলানা ইসহাক মাদানি উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন দ্রুত শেষ করার ওপর জোর দেন। তিনি বলেন, “যদি কোনও প্রযুক্তিগত বা তথ্য সংক্রান্ত সমস্যা সামনে আসে, তাহলে বিশেষজ্ঞদের সহায়তায় তা সমাধান করে দ্রুত আপলোড সম্পন্ন করা উচিত।” তার মতে, সময়মতো সব তথ্য আপলোড করতে পারলে ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি বা জটিলতা তৈরি হবে না।

অন্যদিকে, মুহাম্মদ কামরুজ্জামান জানান, উম্মিদ পোর্টালে আপলোড নিয়ে বিভিন্ন সমস্যা আগেই ওয়াকফ বোর্ডকে জানানো হলেও সঠিকভাবে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তার দাবি, অনেক ক্ষেত্রেই পরিষ্কার দিকনির্দেশ না পাওয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছে। এই সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও দ্রুত সমাধানমূলক পদক্ষেপের মাধ্যমে এই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories