Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সৌদি, ইরাক ও ইরানে একই দিনে ভূমিকম্প,সতর্কতা জারি হলো মধ্যপ্রাচ্যে

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকা কেঁপে উঠেছে ভূমিকম্পে। শনিবার এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে রেকর্ড করা হয় ৩.৪। একই সময় মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন ধরা পড়েছে, যার মাত্রা ছিল ৫.০৯।

সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, সেদিন দেশের জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি শনাক্ত করে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মাঝামাঝি, হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। যদিও কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন, তবে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাড়িঘর বা অবকাঠামোতে কোনো দৃশ্যমান ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে স্থানীয় কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে।

অন্যদিকে, একই সময়ে ইরাকেও ৫.০৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে। প্রতিবেশী ইরানের কয়েকটি সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে সেখানেও ক্ষয়ক্ষতির উল্লেখযোগ্য খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হরাত আল-শাকার ভূ-কম্পন পরিস্থিতি পর্যবেক্ষণ করে। বিশেষজ্ঞদের মতে, লাভাক্ষেত্রের ভৌগোলিক গঠন ও ভূগর্ভস্থ গতিবিধির কারণে এখানে মাঝেমধ্যেই এমন হালকা বা মাঝারি মাত্রার কম্পন দেখা দেয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories