Saturday, September 5, 2026
28 C
Kolkata

ধেয়ে আসছে কালবৈশাখী, ৪ মে থেকে আবহাওয়ার পরিবর্তন! দক্ষিণবঙ্গজুড়ে জারি কমলা সতর্কতা

মে মাসে তাপপ্রবাহের বদলে এ বছর বাংলায় দেখা যেতে পারে বৃষ্টির দাপট। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, গোটা মাস জুড়েই প্রায় প্রতি সপ্তাহে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এমনকি ভোটের ফলাফল ঘোষণার দিনেও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৪ মে ভোট গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেদিন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর আশঙ্কা রয়েছে কলকাতাসহ একাধিক জেলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে হুগলি ও নদিয়ায় বিশেষ সতর্কতা জারি হয়েছে। এছাড়াও—হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। গণনার দিন উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকবে।

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা। শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, ঘন ঘন ঝড়-বৃষ্টির কারণে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories