Tuesday, October 20, 2026
28 C
Kolkata

পার্টি ও প্রি-ওয়েডিং শুটের জন্য এবার খোলা হল ‘নমো ভারত’ ট্রেন

নতুন উদ্যোগে দেশজুড়ে আলোচনায় নমো ভারত ট্রেন। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন (NCRTC) ঘোষণা করেছে, জন্মদিন, প্রি-ওয়েডিং শুট বা ছোটখাটো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য এখন থেকে নামো ভারত ট্রেন ভাড়া নেওয়া যাবে। স্থির (static) বা চলমান (running) — দুই ধরনের কোচই ভাড়া করা যাবে।

জানা গেছে, ভাড়ার শুরু ঘণ্টা প্রতি ৫,০০০ টাকা, সঙ্গে সাজসজ্জা ও সরঞ্জাম বসানো-খোলার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। অনুষ্ঠান করা যাবে সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে।

দুহাই ডিপোতে একটি বিশেষ মক-আপ কোচ স্থির শুটিংয়ের জন্য রাখা হয়েছে। দিল্লি–মেরঠ করিডরের আনন্দ বিহার, গাজিয়াবাদ ও মেরঠ সাউথ স্টেশনগুলিতে এই সুবিধা পাওয়া যাবে।

ট্রেন বা স্টেশন সাজানোর অনুমতি থাকলেও এনসিআরটিসি জানিয়েছে, কোনোভাবেই ট্রেনের ক্ষতি বা যাত্রী পরিষেবা ব্যাহত করা যাবে না। নিরাপত্তার জন্য কর্মী নিয়োজিত থাকবে। এছাড়া বিজ্ঞাপন, সিনেমা ও ডকুমেন্টারি শুটিংয়ের জন্যও স্পেস ভাড়া নেওয়া যাবে।

এই উদ্যোগ আধুনিক ঢঙে অনুষ্ঠান করার নতুন সুযোগ এনে দিল বলেই মত অনেকের।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories