গুরুতর অসুস্থ হয়ে বিগত ২২ দিন ধরে আইসোলেশনে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আদালতের স্পষ্ট নির্দেশের কারণে বিগত তিন সপ্তাহ ধরে পরিবারের কারুর সঙ্গে দেখা করতে পারেননি তিনি। বিচারের দাবিতে অগণিত জনতা, ইমরান খানের দলের কর্মী সমর্থক ও তার শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমেছে আদিয়ালা কারাগারের বাইরে। আন্দোলনের চাপে অবশেষে কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে চলেছে শেহবাজ শরীফের সরকার? জোরালো হচ্ছে প্রশ্ন। বেশ কিছু সংবাদমাধ্যম ইতিমধ্যে দাবি করছে, আসিম মুনির এবং আইএসআই, ইমরান খানকে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতি মধ্যে আদিয়ালা কারাগারে পৌঁছেছেন ইমরান খানের বোন ও উকিলরা। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তাদেরকে ইমরান খানের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়। এখানেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর সন্দেহ আরও বেশি করে জোরালো হচ্ছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় পড়েছে গোটা বিশ্বে।
Popular Categories


