Saturday, September 5, 2026
30 C
Kolkata

বারাসাতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণের আবেদন

বারাসাত-১ ব্লকের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও মুতাওয়াল্লির উপস্থিতিতে খতমে কুরআন ও বিশেষ দোয়ার অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সহ-সভাপতি মাওলানা তাজ মোহাম্মদ বলেন, ইমাম সংগঠন শুরু থেকেই উমিদ পোর্টাল ও রাজ্য ওয়াকফ বোর্ডের সরকারি পোর্টালে সব ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার দাবি করে আসছে। কিন্তু কিছু মসজিদ কমিটির গাফিলতির কারণে কাজটি সম্পূর্ণ হয়নি। তিনি দ্রুত কেন্দ্রীয় উমিদ পোর্টালে প্রয়োজনীয় নথি আপলোড করার অনুরোধ জানান। দোয়া শেষে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাস্টার ফরিদ আলি, মুখ্য উপদেষ্টা আবদুল হালিম সাহেব, মাওলানা এমদাদুল ও মাওলানা হাকিমসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories