Saturday, September 5, 2026
28 C
Kolkata

উমিদ পোর্টালে নথিভুক্তি ঘিরে উদ্বেগ, বহরমপুরে জরুরি আলোচনা সভা

উমিদ পোর্টালে ওয়াকফ সংক্রান্ত নথিভুক্তির মেয়াদ খুব শিগগিরই শেষ হতে চলেছে। নির্ধারিত সময় ৫ ডিসেম্বর ঘনিয়ে আসায় মুর্শিদাবাদের বহু দায়িত্বশীলরা চিন্তায় পড়েছেন। ঠিক এই পরিস্থিতিতেই রবিবার বহরমপুরে ডোমা অফিসের বৈঠকখানায় এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়।

এদিনের সভায় জেলার প্রশাসনের শীর্ষস্তরের কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন। ডোমা অর্নব প্রসাদ মান্না ও অতিরিক্ত জেলাশাসক শামসুর রহমান নথিভুক্তির পদ্ধতি ও প্রয়োজনীয় নথি কীভাবে জমা দিতে হবে, তা ধাপে ধাপে বোঝান। জেলার বিভিন্ন এলাকার মোতাওয়াল্লি, ইমাম, সাংবাদিক ও সমাজকর্মীরাও আলোচনায় যোগ দেন। বৈঠকের শুরুতেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্র সরকার সংশোধিত আইনের মাধ্যমে সব ওয়াকফ সম্পত্তিকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করার উদ্যোগ নিয়েছে। তাই প্রত্যেক মোতাওয়াল্লিকে দ্রুত তথ্য আপলোডের কাজ সম্পূর্ণ করতে হবে।

তবে সভায় উপস্থিত বেশ কয়েকজন প্রতিনিধির মত, এত অল্প সময়ের মধ্যে এই কাজ শেষ করা অত্যন্ত কঠিন। অনেক রাজ্যের নথি এখনও আদালতে চলা মামলার কারণে আটকে আছে। এই অবস্থায় নথিভুক্তির প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। কয়েকজন ইমাম ও সমাজকর্মী রাজ্য ওয়াকফ বোর্ডের কার্যক্ষমতা নিয়েও অসন্তোষ জানান। বৈঠক শেষে কিছু মোতাওয়াল্লি সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই ওয়াকফ বোর্ডে নানা অনিয়ম নিয়ে অভিযোগ রয়েছে। তাদের মতে, কেন্দ্রীয় সংশোধনী আইনেও বেশ কিছু অস্পষ্টতা আছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories