Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

২০২৪-২৫ সালে নির্বাচনি ট্রাস্ট থেকে সবচেয়ে বেশি অনুদান পেল বিজেপি, টাটা থেকে সর্বাধিক ৭৫৭ কোটি

২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন ইলেক্টোরাল ট্রাস্ট থেকে মোট ৯৫৯ কোটি টাকা অনুদান পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্যে প্রায় ৭৫৭ কোটি টাকা এসেছে টাটা গোষ্ঠী নিয়ন্ত্রিত প্রগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্ট (পিইটি) থেকে, যা মোট অনুদানের ৮৩ শতাংশের কাছাকাছি।
সম্প্রতি স্ক্রল-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, কেন্দ্রীয় সরকার টাটা গোষ্ঠীর দু’টি সেমিকন্ডাক্টর প্রকল্পে প্রায় ৪৪ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা করার কয়েক সপ্তাহের মধ্যেই এই বিপুল অনুদান আসে। এর একটি প্রকল্প আসামে এবং অন্যটি গুজরাটে, দুটি রাজ্যই বিজেপি শাসিত।

নির্বাচন কমিশন সদ্য প্রকাশ করেছে ২০২৪-২৫ সালের নির্বাচনি ট্রাস্টগুলির মাধ্যমে দলগুলিকে দেওয়া অনুদানের তালিকা। সেখানে দেখা গেছে, গত এপ্রিল মাসেই লোকসভা ভোট শুরুর ঠিক আগে পিইটি বিজেপিকে এই অনুদান দিয়েছে।
এ বছর ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। তবু বিজেপির অনুদান সংগ্রহে বড় কোনও প্রভাব পড়েনি। কমিশনের আগের নথি দেখায়, বন্ড বাতিল হওয়ার আগে ২০২৩-২৪ সালে বিজেপি একাই পেয়েছিল ১৬৮৫ কোটি টাকা।

নতুন নথি অনুসারে, পিইটি ছাড়া মহীন্দ্রা সমর্থিত নিউ ডেমোক্র্যাটিক ট্রাস্ট বিজেপিকে দিয়েছে ১৫০ কোটি টাকা। হারমোনি ট্রাস্ট দিয়েছে ৩০.১ কোটি, ট্রায়াম্ফ ট্রাস্ট দিয়েছে ২১ কোটি। জন কল্যাণ ট্রাস্ট থেকে এসেছে ৯.৫ লাখ এবং আইঞ্জিগার্টিক ট্রাস্ট দিয়েছে ৭.৭৫ লাখ টাকা। আগের মতোই, টাটা নিয়ন্ত্রিত পিইটি থেকে বিজেপিই সবচেয়ে বড় অংশ পেয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষেও পিইটি তার মোট ফান্ডের ৭৫ শতাংশের বেশি বিজেপিকে দিয়েছিল। অন্যদিকে, কংগ্রেস ২০২৪-২৫ সালে পিইটি থেকে পেয়েছে ৭৭.৩ কোটি টাকা। এছাড়া নিউ ডেমোক্র্যাটিক ট্রাস্ট দিয়েছে ৫ কোটি, জন কল্যাণ ট্রাস্ট দিয়েছে ৯.৫ লাখ। নিজেদের হিসেবে কংগ্রেস জানিয়েছে, প্রুডেন্ট ট্রাস্ট থেকে তারা পেয়েছে ২১৬.৩৩ কোটি টাকা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories