Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লিতে মর্মস্পর্শী ঘটনা! বিয়ের অনুষ্ঠানে ১৪ বছরের মুসলিম বালককে গুলি করল CISF

পূর্ব দিল্লির শাহদরায় এক মর্মান্তিক ঘটনায় মাত্র ১৪ বছরের এক মুসলিম কিশোরকে গুলি করে খুন করা হয়েছে। শনিবার রাতে একটি বিয়ের শোভাযাত্রার সময় অতিথিরা টাকা ছুড়ে দিচ্ছিলেন। সেই টাকা কুড়োতেই এই ঘটনার সূত্রপাত। মৃত কিশোরের নাম সাহিল। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক কর্মী, মদন গোপাল তিওয়ারি। পুলিশ জানায়, তিওয়ারি উত্তরপ্রদেশের কানপুরে কর্মরত। ছুটিতে তিনি দিল্লিতে এসেছিলেন এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে। ঘটনার পর রবিবার তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়।

সাহিল এলাকার একটি মুদির দোকানে কাজ করত বলে জানা যায়। সেদিন কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে একটি বিয়ের শোভাযাত্রা দেখে সে থেমে যায়। তার কয়েকজন বন্ধু ইতিমধ্যেই সেই উৎসবে যোগ দিয়েছিল। অতিথিরা যখন টাকা ছুড়তে শুরু করেন, তখন ছেলেরা কয়েকটি টাকা তুলে নেয়। সেই সময়ই শোভাযাত্রায় থাকা এক ব্যক্তি সাহিলকে মারধর করে তারপর সাহিলের মাথায় গুলি করে। ঘটনার সময় তিওয়ারি নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে তড়িঘড়ি হেঁজদেবার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সাহিলের মা নিসা দাবি করেন, বিয়ের অনুষ্ঠানে ছোড়া টাকাগুলো আসলে নকল ছিল। তার মা আরও জানায় পরিবার চালাতে মাসে মাত্র ছ’হাজার টাকায় দীর্ঘ সময় দোকানে কাজ করত সাহিল। এমনকি স্কুলও ছাড়তে হয়েছিল তাকে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories