Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মহাকাশ থেকে কাবা শরিফের দুর্লভ ঝলক,অসাধারণ সেই দৃশ্যে মুগ্ধ বিশ্ব

মক্কার পবিত্র কাবা শরিফের দৃশ্য সাধারণত দেখা গেল পৃথিবীর বহু ওপরে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। নাসার মহাকাশচারী ডন পেটিট তার চতুর্থ আইএসএস মিশনে অবস্থানকালে এমন এক মুহূর্ত ক্যামেরায় ধরেছেন, যা দেখার পর সারা বিশ্বে আলোড়ন তৈরি হয়েছে। পেটিট তার সমাজ মাধ্যমে যে ছবি প্রকাশ করেছেন, তাতে মক্কার অসংখ্য আলোর মাঝখানে একটি ছোট উজ্জ্বল বিন্দু স্পষ্ট দেখা যায়। সেটিই কাবা শরিফ। অন্ধকার রাতে শহরের চারদিকে ছড়িয়ে থাকা আলোকে পেছনে ফেলে কাবা যেন আলাদা একটি দীপ্তি ছড়াচ্ছে। মহাকাশ থেকে যে জায়গাটি এত স্পষ্ট বোঝা যায়, তা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।

মহাকাশ স্টেশনের কিউপোলা উইন্ডো দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরার সাহায্যে ছবিটি ধারণ করেন পেটিট। ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলা আইএসএস থেকে এমন পরিষ্কার ছবি তোলা তার দক্ষতারই প্রমাণ। কাবা শরিফ মূলত ঘনক আকৃতির এক স্থাপনা, যার ওপর থাকে কালো কিসওয়াহ কাপড়। এর চারপাশে স্থায়ীভাবে জ্বলে থাকা শক্তিশালী আলো এবং আশপাশের স্থাপনার আলোকরশ্মি মিলিয়ে এটি খালি চোখেও উজ্জ্বল দেখায়। মহাকাশ থেকে তোলা ছবিতে এই আলোর প্রতিফলন আরও স্পষ্ট হয়ে ওঠে। মক্কার বিস্তৃত এলাকার প্রচুর আলোতে শহরটিকে আকাশ থেকে এক উজ্জ্বল চক্রাকার অঞ্চলে রূপ দেয়, আর তার কেন্দ্রে সবচেয়ে উজ্জ্বল বিন্দুটি হয়ে ওঠে কাবা।

ছবি প্রকাশের পরই সামাজ মাধ্যমে বিস্ময় আর প্রশংসার ঢল নামে। কেউ এটিকে অবিশ্বাস্য দৃশ্য বলেছেন, কেউ বলেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মুহূর্ত। এর আগে ডন পেটিট পৃথিবীর নানা অপূর্ব স্থানের ছবি তুলে প্রশংসা কুড়িয়েছেন, তবে মক্কার এই অনন্য ঝলক তার কাজের তালিকায় অন্যতম বিশেষ সংযোজন হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories