Saturday, September 5, 2026
30 C
Kolkata

বাংলাদেশের মাটিতেই অবসর নিতে চান শাকিব, নিরাপত্তার স্বার্থে দেশে ফিরতে পারছেন না আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ

টি-২০ ক্রিকেট ছাড়ার পর টেস্ট ও ওয়ানডে থেকে কবে বিদায় নেবেন, তা গত বছরই জানিয়ে রেখেছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তবে সবাইকে অবাক করে তিনি জানালেন, এখন পর্যন্ত কোনও ফর্ম্যাট থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। শাকিবের ইচ্ছা, দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই দলের সাংসদ হওয়ায় শাকিব আর বাংলাদেশে ফিরতে পারেননি। রাজনৈতিক পরিস্থিতি জটিল হলেও তিনি দেশের হয়ে খেলা চালিয়ে যান। পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ভারত সফরে কানপুর টেস্টের আগে নিজের অবসরের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলেই ক্যারিয়ার শেষ করতে চান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে দেশে ফেরা অনুমতি দেওয়া হয়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories