Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর ২৪ পরগনার বিড়ায় সোমবার আয়োজিত হলো হাজী সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

উত্তর ২৪ পরগনার বিড়ায় সোমবার অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী হাজী সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সমাজসেবী আলহাজ্ব মোঃ রেজাউল ইসলামের উদ্যোগে জয়পুল মেঠো পাড়ায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার মাদ্রাসার হাফেজ, মাওলানা, কারী ও ইসলামিক বিদ্বানদের আন্তরিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০০ জন হাজীকে এ দিন সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের গর্ব, পায়ে হেঁটে হজ সম্পন্ন করা কেরলের বাসিন্দা আলহাজ শিহাব চত্ত্বর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চিশতি গোলাম আম্বিয়া দস্তগীর, মনিরুল আমিন, পীরজাদা কাসেম সিদ্দিকী, ইমরান আলি শাহসহ আরও অনেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল গজল পরিবেশনা ও কেরাত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সাফল্য পাওয়া অংশগ্রহণকারীদের ওমরা হজের প্যাকেজ দেওয়া হয়, যা অনুষ্ঠানে বিশেষ আনন্দ যোগ করে। পাশাপাশি প্রায় এক হাজার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।শিহাব চত্ত্বর নিজের হজযাত্রার অভিজ্ঞতা শুনিয়ে সকলকে ভালো কাজে উৎসাহিত করেন। আয়োজন সম্পর্কে আলহাজ্ব মোহাম্মদ রেজাউল ইসলাম জানান, এই মাহফিল তাঁদের পরিবারে বহু বছর ধরে চলে আসছে এবং এবার ছিল এর ১২তম বর্ষ। তিনি বলেন, এ বছরও ১০০ জন হাজীকে সম্মান জানাতে পেরে তাঁরা গর্বিত।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories