Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সমাজ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে গুরুতর অভিযোগ করলেন হেমন্ত, ফের নিশানায় মুসলিমরা

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের রাজ্যের মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপি শাসিত রাজ্যে প্রতিনিয়ত হিংসা ও বিদ্বেষের শিকার হচ্ছে ভারতে বসবাসকারী অসহায় নিরীহ মুসলিমরা। পরিযায়ী শ্রমিকদের উপোস নিপীড়ন থেকে শুরু করে CAA, SIR-কে ভিত্তি করে ভারতের মুসলিমদের হেনস্থা করা হচ্ছে।

এবার হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় বহু মিঞা ভুয়ো অ্যাকাউন্ট খুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্বাচনের আগে সরকার কোনও বড় পদক্ষেপ নিচ্ছে না। তবে ভোটের পর বিজেপি সরকার ক্ষমতায় এলে এসব ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।হিমন্ত শর্মার অভিযোগ, কংগ্রেসের অনেক মিঞা সদস্য হিন্দু নাম ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছেন। কিছু অ্যাকাউন্ট আবার অসমিয়া নামেও চালানো হচ্ছে। তাঁর দাবি, এসব অ্যাকাউন্টের মাধ্যমে রাজ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সরকারের নজরে সবকিছুই রয়েছে এবং প্রয়োজন হলে তদন্ত করা হবে। এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, হিমন্ত বিশ্ব শর্মা প্রায় প্রতিটি ক্ষেত্রেই মুসলিম সমাজকে লক্ষ্য করেন। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য সামাজিক বিভাজন বাড়ায় এবং নির্বাচনের আগে মেরুকরণের উদ্দেশ্যেই এসব বলা হচ্ছে, দাবি বিরোধী রাজনৈতিক দলগুলির।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories