Sunday, September 6, 2026
33 C
Kolkata

ব্রিগেডে প্যাটিস বিক্রেতা হেনস্তার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ

ব্রিগেডে অনুষ্ঠিত গীতা পাঠে এক প্যাটিস বিক্রেতাকে অপমান ও আক্রমণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়দান থানায় দু’টি আলাদা অভিযোগ দায়ের হওয়ার পর বুধবার গভীর রাতে সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তীকে আটক করা হয়।

গত রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্যাটিস বিক্রি করছিলেন শেখ রিয়াজুল। অভিযোগ, হঠাৎ কয়েকজন যুবক তাকে থামিয়ে খাবার নিয়ে আপত্তি তোলে। এরপর তাকে ঘিরে ধরে গালিগালাজ করা হয়। শুধু তাই নয়, স্টলের খাবার মাটিতে ছুড়ে ফেলে দেওয়া এবং বিক্রেতাদের মারধর করার ঘটনাও ঘটে বলে অভিযোগ। ঘটনাক্রমে তাকে কান ধরে উঠবোস করানো হয়, যা দেখে বহু মানুষ হতবাক হন। রিয়াজুল জানান, তার তিন হাজার টাকার মতো জিনিস নষ্ট হয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকেরা উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্যাটিস বিক্রেতার বয়ান ও প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পিছনে কারা আরও জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরে ব্রিগেডে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Hot this week

মূল্যবৃদ্ধি-বেকারত্বে ক্ষোভ, ধাক্কা মোদির জনপ্রিয়তায়! ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষায় বড় ইঙ্গিত

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ—এই...

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ – জমি নিয়ে বিবাদ বিজেপির দুই অসীমের!

দু’জনের নামই অসীম। দু’জনেই বিজেপির বিধায়ক। দু’জনেরই দাবি, ব্যক্তিগত...

‘দলবদলু’ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকে কালো পতাকা, গ্রেফতার ৬ DYFI কর্মী!

সংসদ সহায়তা কেন্দ্রের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কালো পতাকার...

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Topics

Related Articles

Popular Categories