Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

কলকাতায় মেসির সঙ্গে দেখা করতে আসছেন শাহরুখ খান, ভক্তদের মধ্যে তুঙ্গে উন্মাদনা

বলিউডের কিং শাহরুখ খান মুম্বই থেকে কলকাতায় আসছেন শুধুমাত্র লিওনেল মেসির জন্য। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি এখন আর যান না, তাই যুবভারতীতে মেসির সঙ্গে থাকতে চান তিনি। প্রথমে শোনা গিয়েছিল, মেসি একাই কলকাতায় আসবেন। কিন্তু পরে জানা যায়, তাঁর সঙ্গে থাকবেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার রডরিগো ডি পল। তাদের সফর ঘিরে কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিসহ দেশের কয়েকটি শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেসির অনুষ্ঠানে শাহরুখ থাকবেন কি না, তা নিয়ে এতদিন জল্পনা ছিল। অবশেষে নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে তিনি উপস্থিত থাকবেন। তাঁর বার্তা প্রকাশ্যে আসতেই ফুটবলপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

শুক্রবার মিয়ামি থেকে রওনা হয়ে মেসির বিমান রাত দেড়টার দিকে কলকাতা পৌঁছবে বলে জানা গেছে। বিমানবন্দরের কাছের হায়াত রেসিডেন্সিতে তিনি থাকবেন। শনিবার সকালে হোটেল থেকেই ভার্চুয়ালি লেকটাউনে তাঁর নিজের একটি মূর্তি উদ্বোধন করবেন। এরপর যুবভারতীতে প্রদর্শনী ম্যাচে যোগ দেবেন এবং মোহনবাগানের পক্ষ থেকে স্মারক জার্সি পাবেন। সেখানে উপস্থিত থাকবেন শাহরুখ খানও।দুপুরে তিনি হায়দরাবাদে মুখ্যমন্ত্রী রেবস্ত রেড্ডির সঙ্গে দেখা করবেন। ১৪ ডিসেম্বর মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। ১৫ ডিসেম্বর দিল্লিতে ফুটবল কিশোরদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন মেসি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories