Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপির গীতা পাঠের পরিপ্রেক্ষিতে, ২০ ডিসেম্বর দুপুর ১ টায় কংগ্রেসের উদ্যোগে সহস্রকণ্ঠে সংবিধান পাঠ

ব্রিগেডে গীতাপাঠের কর্মসূচির জবাবে কংগ্রেস নতুন উদ্যোগ ঘোষণা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, কংগ্রেসের উদ্যোগে ২০ ডিসেম্বর, দুপুর ১ টা নাগাদ সহস্রকণ্ঠে সংবিধান পাঠ কর্মসূচি করা হবে। তাঁর মতে, সংবিধানের মূল্য ও অধিকার মানুষের কাছে পৌঁছানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। দল তা শান্তিপূর্ণভাবে আয়োজন করবে। এতে মানুষ আরও সচেতন হবে বলে তিনি আশাবাদী।

ধর্মীয় বিভাজনের রাজনীতির সামনে দাঁড়িয়ে, কংগ্রেসের গীতা পাঠের পরিকল্পনা কতটা প্রভাব বিস্তার করবে তা বলবে সময়। ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক সর্বভৌম দেশ। ডঃ বিআর আম্বেদকার সংবিধান, ভারতকে সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ দেশের স্বীকৃতি দিয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টি সংবিধানকে দূরে সরিয়ে রেখে বিদ্বেষ, বিভাজন, ও ধর্মীয় রাজনীতিতে সান দিতে মরিয়া হয়ে উঠেছে। এই বিভাজনমূলক রাজনীতিকে রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে শুধুমাত্র ভারতের সংবিধানের কাছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories