তৃণমূল থেকে সদ্য কংগ্রেসে যোগ দান করা মাসুদ করিমকে বুধবার দুপুর পৌনে একটা নাগাদ জঙ্গিপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করল জঙ্গিপুর থানার পুলিশ। গ্রেপ্তার করার কারণ এখনো পর্যন্ত অজ্ঞাত। এর আগে, জঙ্গিপুর টাউন আউট পোস্টে ডেপুটেশন জমা দেওয়ার পর একদল দুষ্কৃতি মাসুদ করিমের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এবার সরাসরি শাসক পুলিশ দিয়ে কোন এক অজ্ঞাত কারণে গ্রেপ্তার করলো মাসুদ। এই গ্রেপ্তারির পর অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি প্রতিহিংসা পরানতার রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে শাসক দল, তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই গ্রেফতারিতে কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করে তুলল তৃণমূল কংগ্রেস।


