Friday, March 6, 2026
32.6 C
Kolkata

বৃহস্পতিবার কলকাতার শেক্সপিয়র সরণির ইরফান লাইব্রেরিতে নাগরিক কনভেনশনের আয়োজন

সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার শেক্সপিয়র সরণির ইরফান লাইব্রেরিতে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ভারতের সংবিধান গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ হলেও বাস্তবে ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের অধিকার বারবার ক্ষুণ্ণ হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি পরিচালিত সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ন্যায্য সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা হচ্ছে না।

কনভেনশনে উপস্থিত বিশিষ্টজনরা দেশের সংখ্যালঘুদের ধর্মীয়, সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সভায় বিহারের একটি ঘটনার তীব্র নিন্দা করা হয়। চাকরির নিয়োগপত্র দেওয়ার সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক সংখ্যালঘু মহিলা চিকিৎসকের হিজাব টেনে খুলে দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে অপমানজনক ও সংবিধান বিরোধী বলে উল্লেখ করেন মুহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, একজন বর্ষীয়ান রাজনীতিবিদের এমন আচরণ সংখ্যালঘু মহিলার ব্যক্তিগত ও ধর্মীয় মর্যাদায় আঘাত করেছে। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। সভায় সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মওলানা আনোয়ার হোসেন কাশেমী বলেন, ওবিসি তালিকার রদবদল করে সংখ্যালঘুদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তিনি এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানান।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories