Saturday, September 5, 2026
28 C
Kolkata

লন্ডনে বিলাসবহুল পার্টিতে দেখা মিলল বিজয় মালিয়া ও ললিত মোদির, প্রশ্ন উঠছে বিচারব্যবস্থা নিয়ে

সম্প্রতি লন্ডনে বিতর্কিত দুই প্রতারক ললিত মোদি এবং বিজয় মালিয়ার দেখা মিলেছে। বিজয় মালিয়ার ৭০তম জন্মদিনের আগে ললিত মোদি নিজের বাড়িতে একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চিত্রগ্রাহক জিম রাইডেল। তিনি সামাজিক মাধ্যমে লালিত মোদি ও বিজয় মালিয়ার এক ফ্রেমের ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে ললিত নিজেও মন্তব্য করেছেন, বন্ধু বিজয়ের জন্মদিনের আগে তিনি পার্টি আয়োজন করেছিলেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগেও এই দুই প্রতারককে লন্ডনে একটি পার্টিতে দেখা গেছে। সেই পার্টিরও আয়োজক ছিলেন ললিত মোদি। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, দু’জনে একসঙ্গে গান গাইছেন এবং আনন্দ করছেন। এমন ভিডিও ও ছবি প্রকাশ হওয়ায় প্রশ্ন উঠেছে, কেন দেশীয় তদন্তকারী সংস্থাগুলি দুই প্রতারককে দেশে ফেরাতে পারছে না।

বিজয় মালিয়ার বিরুদ্ধে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ না ফেরানোর অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার অভিযোগেও তিনি অভিযুক্ত। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি তাকে দেশে আনার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ললিত মোদিরও ভারতের বাজারে হাজার কোটি টাকার ঋণ রয়েছে। মূলত আর্থিক তছরুপ মামলার জটিলতায় বাঁচতে তিনি দেশের বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে ইডি এবং অন্যান্য তদন্তকারী সংস্থা অনুসন্ধান চালাচ্ছে।

তবে দেশে থাকা সত্ত্বেও বিচারপ্রক্রিয়া অনেক ধীরগতি ধরে রেখেছে। অন্যদিকে, লন্ডনে ললিত মোদী ও বিজয় মালিয়া যেন সব নিয়মের ঊর্ধ্বে থেকে আনন্দ উপভোগ করছেন। তাদের বিলাসবহুল পার্টি এবং সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করার কারণে জনমনে আরও উন্মাদনা সৃষ্টি হয়েছে। দেশের সাধারণ মানুষ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা এখন আশ্চর্যতায় প্রশ্ন তুলছেন, কেন আইন এদের বিরুদ্ধে কার্যকর হচ্ছে না।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories