Saturday, September 5, 2026
28 C
Kolkata

রঘুপতি রাঘব রাজা রাম জাতীয় সঙ্গীত করেছিলেন গান্ধী!’ কঙ্গনার বিতর্কিত মন্তব্যে উত্তেজনা নেটিজেনদের মধ্যে

বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই চর্চার শিরোনামে থাকেন। এবার তিনি মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার বিষয়ে মুখ খুলে নতুন বিতর্ক উসকে দিয়েছেন।

মনরেগা, যা পূর্ণরূপে ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ নামে পরিচিত, এবার থেকে নতুন নাম পেয়েছে , ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল ২০২৫’। ১০০ দিনের কাজের এই প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ দেওয়ায় বিরোধী দলগুলি ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল দাবি করেছে, এটি জাতির জনকের অপমান। একই সঙ্গে নতুন নামের মধ্যে ‘রাম’ নাম থাকায় আপত্তি উঠে এসেছে নানান মহল থেকে।

বুধবার সংসদে এই বিল নিয়ে তর্ক-বিতর্ক চলাকালীন কঙ্গনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রামজির নাম থাকায় গান্ধীজিকে কীভাবে অপমান করা হলো? মহাত্মা গান্ধী তো সমগ্র দেশকে ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গান দিয়ে একসুত্রে বাঁধার চেষ্টা করেছিলেন। তাই রাম নাম সংযোজনের মাধ্যমে মোদি সরকার গান্ধীজির স্বপ্ন পূরণ করেছে।”

কঙ্গনার মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ মন্তব্যে হাস্যরস খুঁজেছেন, কেউ আবার তাকে দেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে অজ্ঞ বলে সমালোচনা করেছেন। অনেকেই কঙ্গনাকে নতুন ইতিহাসবিদ বলে ব্যঙ্গ করেছেন। জাতীয় সঙ্গীত ও মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কিত এই মন্তব্য তাকে নিন্দার মুখে দাঁড় করিয়েছে এবং সোশাল মিডিয়ায় দীর্ঘদিন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories