Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভারতের স্থায়ী মিশনে তছরুপ: প্রাক্তন হিসাবরক্ষক মোহিতের বিরুদ্ধে দু’কোটি টাকা হাতানোর অভিযোগ

জেনেভায় ভারতের স্থায়ী মিশনে অর্থ তছরুপের একটি বড় ঘটনা সামনে এসেছে। প্রাক্তন হিসাবরক্ষক মোহিত নামে এক কর্মকর্তার বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠায় সিবিআই তদন্ত শুরু করেছে। অভিযোগ অনুযায়ী, মোহিত ক্রিপ্টো-জুয়ার মাধ্যমে মিশনের অর্থের অপব্যবহার করেছিলেন। গত বছর ১৭ ডিসেম্বর মোহিতকে জেনেভায় ভারতের স্থায়ী মিশনে হিসাবরক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। তাঁর দায়িত্ব ছিল মিশনের অ্যাকাউন্টের লেনদেন তদারকি করা এবং কিইউআর কোডের সহিত নথি সুইৎজ়ারল্যান্ডের ইউনিয়ন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া। মিশন সুইস ফ্রাঙ্কে গ্রাহকদের সঙ্গে আর্থিক লেনদেন করত এবং প্রতিটি লেনদেনে প্রয়োজনীয় কিউআর কোড থাকত।

তদন্তে দেখা যায়, মোহিত এই সুযোগ ব্যবহার করে গ্রাহকদের কিউআর কোড পরিবর্তন করে নিজের অ্যাকাউন্টের কিউআর কোড ব্যবহার করতেন। এর ফলে গ্রাহকদের অর্থের পরিবর্তে টাকা মোহিতের সুইস ফ্রাঙ্ক অ্যাকাউন্টে চলে যেত। তদন্তকারীদের ধারণা, এই কৌশলে তিনি এক বছরে অন্তত দুই লক্ষ সুইস ফ্রাঙ্ক (প্রায় দুই কোটি ভারতীয় টাকা) তছরুপ করেছেন। মোহিত জালিয়াতি এত নিপুণভাবে করতেন যে ধরা পড়া প্রায় অসম্ভব ছিল। তবে অডিটের সময় একটি গ্রাহকের অ্যাকাউন্টে লেনদেনে ত্রুটি ধরা পড়ে এবং বিষয়টি নজরে আসে। এরপর সিবিআই তদন্ত শুরু করে এবং মোহিতকে গ্রেফতার করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, এই ঘটনায় মিশনের আর্থিক নিরাপত্তা এবং লেনদেনের তদারকিতে গুণগত অভাব ছিল। সিবিআই এখন পুরো ঘটনায় জড়িত অন্য কোনও ব্যক্তির সঙ্গে যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে। এই ঘটনার পর মিশনে আর্থিক নিয়ন্ত্রণ আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক ভাবে ভারতের স্থায়ী মিশনের আর্থিক স্বচ্ছতার ওপর প্রশ্ন উঠেছে। পাশাপাশি, ক্রিপ্টো-জুয়া ও অনিয়ন্ত্রিত লেনদেনের ঝুঁকি নিয়েও নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories