Wednesday, October 21, 2026
27 C
Kolkata

উত্তরপ্রদেশের ফতেহপুরে মাজার ভাঙচুর করার অভিযোগে বজরং দলের নেতাকে আটক করল পুলিশ

উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় একটি পুরনো মাজার ভাঙচুরের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বজরং দলের এক পদাধিকারীর নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকেই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভিটৌরা ব্লকের বজরং দলের কনভেনর নরেন্দ্র হিন্দুর নেতৃত্বে একদল কর্মী গ্রামের ওই মাজারে জড়ো হয়। এরপর হাতুড়ি ও লাঠি দিয়ে মাজারের একাংশ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। এই মাজারটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষজনের কাছে শ্রদ্ধার স্থান ছিল বলে জানা গিয়েছে।

ঘটনার একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও পরে মূল অ্যাকাউন্ট থেকে ভিডিওটি মুছে ফেলা হয়, ততক্ষণে সেটি বহু মানুষের কাছে পৌঁছে যায়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মাজার ভাঙচুর করছেন এবং সেই সময় কিছু উসকানিমূলক মন্তব্য করছেন।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুলিশ দ্রুত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। পুলিশ নরেন্দ্র হিন্দুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ফতেহপুরের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে সতর্কতা বজায় রাখা হচ্ছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories