Saturday, September 5, 2026
30 C
Kolkata

হাওড়ার শ্যামপুর খাজনাবাহালা হাই মাদ্রাসায় আয়োজিত হলো একদিনের শিক্ষণ প্রশিক্ষণ শিবির

হাওড়ার শ্যামপুরের খাজনাবাহালা হাই মাদ্রাসায় সম্প্রতি একদিনের শিক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী শিক্ষাবর্ষে শিক্ষার মান উন্নয়ন ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই শিবির আয়োজন করা হয়েছিল। মাদ্রাসার প্রধানশিক্ষক মনিরুল ইসলাম কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মূল বক্তব্য উপস্থাপন করেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ও টাটা ট্রাস্টের অর্থায়নে বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সহযোগিতায় পশ্চিমবঙ্গের ১০০টি নির্বাচিত মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খাজনাবাহালা হাই মাদ্রাসাও সেই পরিকল্পনার অংশ বলে জানা যায়।

এই শিবিরে বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির তিনজন বিশেষজ্ঞ শ্রেণিকক্ষে শিক্ষামনোবিজ্ঞান প্রয়োগ করে শিক্ষার্থীদের শিখনমান উন্নয়নের বিভিন্ন কৌশল তুলে ধরেন। বিশেষজ্ঞ মেহেদি হাসান বলেন, “প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করা প্রয়োজন। হাতে-কলমে কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞানকে আকর্ষণীয় করে তোলা যেতে পারে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ক চিন্তাভাবনাকেও শিক্ষার্থীদের কাছে সহজভাবে পৌঁছে দিতে হবে।”

শিবিরে মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় দাস, রেজাউল করিম, সুদীপ সরকার সহ অন্যান্য শিক্ষকরা। মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক শেখ সারোয়ার উদ্দিন প্রশিক্ষণ শিবির সফল করার জন্য সকল সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানান।
এই শিক্ষণ শিবিরের মাধ্যমে শিক্ষকরা নতুন শিক্ষণ পদ্ধতি ও কৌশল সম্পর্কে ধারণা পেয়েছেন, যা শিক্ষার্থীদের শেখার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories