Saturday, September 5, 2026
28 C
Kolkata

অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপর হামলায় রুখে দাঁড়িয়েছে আহমেদ, সাহসিকতা পুরস্কার দেবে অস্ট্রেলিয়া সরকার

অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হানুকা চলাকালে ভয়াবহ জঙ্গি হামলায় যারা সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাঁদের জাতীয় সাহসিকতা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা নিজের জীবন বিপন্ন করে হামলাকারীদের রুখে দাঁড়িয়েছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারা দেশের গর্ব। গত ১৪ ডিসেম্বর সিডনির বন্ডি সমুদ্রসৈকতে আইএস অনুপ্রাণিত ওই হামলায় ১৫ জন নিহত হন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন মুসলিম যুবক আহমেদ আল আহমেদ। প্রধানমন্ত্রী আলবানিজ জানান, আহমেদ সাহসের সঙ্গে এক আততায়ীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাকে নিরস্ত্র করেন। এ সময় তিনি নিজেও গুরুতর আহত হন। প্রধানমন্ত্রীর মতে, আহমেদের এই কাজ প্রমাণ করে যে চরমপন্থার বিরুদ্ধে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories