Saturday, September 5, 2026
30 C
Kolkata

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এম কে স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সম্প্রতি দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর বাড়তে থাকা সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের প্রতি হিংস্র এবং ঘৃণা মূলক বক্তব্যের সংখ্যা ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা ভবিষ্যতে মারাত্মক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।মুখ্যমন্ত্রী স্ট্যালিন উল্লেখ করেছেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড়দিনের উৎসবে অংশ নিচ্ছেন, ঠিক তখনই কিছু দক্ষিণপন্থী গোষ্ঠী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আক্রমণ করছে। জবলপুর ও রায়পুরে সম্প্রতি ঘটে যাওয়া হামলার ঘটনা সেই উদ্বেগকে আরও প্রমাণ করেছে। তিনি বলেন, সমাজে বিভাজন করতে চাওয়া এই ধরনের হিংস্র গোষ্ঠীর কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। সরকারের দায়িত্ব হলো এই সব গোষ্ঠীর কার্যক্রম কঠোরভাবে দমন করা এবং সংখ্যালঘুদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা।মুখ্যমন্ত্রী আরও বলেন, সংখ্যাগুরুদের প্রকৃত শক্তি বোঝা যায় সংখ্যালঘুদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার মধ্য দিয়ে। তিনি এই পরিস্থিতিকে দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লখনউতে এক অনুষ্ঠানে ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে উদযাপন করতে দেখা যায়। তবে একই সময়ে সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে পুরীর সৈকতে সান্টা ক্লজের পোশাক বিক্রেতাদের বিতাড়ন করার ঘটনা ধরা পড়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories