Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাবরি মসজিদ প্রস্তাবিত জায়গায় তৃতীয় জুম্মার নামাজ আদায় করলেন হুমায়ুন কবির

তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রস্তাবিত জায়গায় তৃতীয় জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায় করতে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। শান্তিপূর্ণভাবে আয়োজিত হয় ধর্মীয় অনুষ্ঠান। বিষয়টিকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ে।
নামাজ আদায়ের পর জনসংযোগ করেন হুমায়ুন কবির।

ইতিমধ্যে, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষে জানিয়ে দেয়, আবেদনটি আইনগত দিক থেকে গ্রহণযোগ্য নয়। এই মামলায় অভিযোগ করা হয়েছিল, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর প্রশাসনের অনুমতি না নিয়েই বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছেন। মামলাকারীর দাবি ছিল, এই সিদ্ধান্ত সংবিধানের ভাবনার পরিপন্থী এবং জনস্বার্থের ক্ষতি করতে পারে। তবে আদালত সেই যুক্তি মানতে চায়নি। যার ফলে খানিক স্বস্তিতে ধর্মপ্রাণ মুসলিমরা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories