Wednesday, October 21, 2026
27 C
Kolkata

‘আমরা জমি ছাড়ব না’—ছত্তিশগড়ে খনি প্রকল্প ঘিরে গ্রামবাসীদের দাবিতে মিলল সাফল্য!

ছত্তিশগড়ের রায়গড় জেলার তামনার ব্লকে একটি কয়লা খনি প্রকল্পকে ঘিরে টানা দু’সপ্তাহ ধরে চলা বিক্ষোভ শনিবার ভয়াবহ রূপ নেয়। ১৪টি গ্রামের হাজার হাজার মানুষ এই প্রকল্পের বিরোধিতায় পথে নেমেছেন। তাদের অভিযোগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যে কৃষিজমির উপর নির্ভর করে তারা জীবিকা চালাচ্ছেন, সেই জমি কোনও অবস্থাতেই ছেড়ে দিতে চান না।

শনিবার পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়, এমনকি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। এই ঘটনায় পুলিশ জানিয়েছে, দুই জন ঊর্ধ্বতন আধিকারিক গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বেগ পেতে হয়। ঘটনার পরদিনই জেলা প্রশাসন আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি মেনে নেয়। ৮ ডিসেম্বর এই প্রকল্প নিয়ে হওয়া জনশুনানির ফল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনকারীদের দাবি ছিল, ওই জনশুনানি সঠিক ভাবে হয়নি এবং সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। যদিও প্রশাসনের তরফে জানানো হয়, নিয়ম মেনেই জনশুনানি হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবুও পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন শুনানির ফল বাতিলের প্রক্রিয়া শুরু করেছে।

শনিবারের এই ঘটনায় মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রবিবার জেলা শাসক ময়াঙ্ক চতুর্বেদী আন্দোলনরত গ্রামবাসীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে মহকুমা শাসক দুর্গা প্রসাদ অধিকারী জানান, প্রাথমিক আলোচনা হয়েছে এবং জনশুনানির ফল বাতিলের কাজ শুরু হয়েছে। তিনি গ্রামবাসীদের শান্ত থাকার আবেদনও জানান।

বিক্ষোভকারীরা বলছেন, এটি তাদের পৈতৃক জমি। ঝিঙ্কাবাহাল গ্রামের বাসিন্দা কমলা প্যাটেল বলেন, সামান্য জমিতে চাষ করেই তাদের সংসার চলে।
অন্যদিকে, প্রকল্প পাওয়া জিন্দাল গোষ্ঠীর দাবি, সরকার নিয়ম মেনেই সব কাজ করেছে। তাদের তরফে ক্ষতিপূরণ, চাকরি এবং বিকল্প বাসস্থানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টাকা বা চাকরির বদলে তারা নিজেদের জমি দিতে রাজি নন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories