Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

‘আদি হত্যার অভিযুক্তরা ভারতে পলাতক’, বাংলাদেশের অভিযোগকে নাকচ করলো ভারত সরকার

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হন ৩২ বছর বয়সী ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্কেও চাপ তৈরি হচ্ছে।

ঢাকায় ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দাবি করেছে, এই হত্যার প্রধান দুই সন্দেহভাজন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। তবে ভারতের মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নাজরুল ইসলাম জানান, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সীমান্ত পার হওয়ার পর পূর্তি নামে এক ব্যক্তি তাঁদের সহায়তা করেন এবং সামি নামের এক ট্যাক্সিচালক তাঁদের মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেন। ডিএমপি দাবি করেছে, ভারতীয় কর্তৃপক্ষ ওই দুই সহায়তাকারীকে আটক করেছে। এই খবর প্রকাশের পর ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসে। মেঘালয় পুলিশের শীর্ষকর্তা ইদাশিষা নংরাং বলেন, এ ধরনের কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। বিএসএফও জানায়, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কোনো প্রমাণ নেই এবং খবরটি ভিত্তিহীন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories