Saturday, September 5, 2026
30 C
Kolkata

গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেই নতুন ৫০০ জন কুরআন হাফেজকে সংবর্ধনা

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ও ইসরাইলি আগ্রাসনের পরও গাজার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। সেই আশারই একটি উজ্জ্বল উদাহরণ দেখা গেছে গাজা শহরের আল-শাতি শরণার্থী শিবিরে। সেখানে সম্প্রতি ৫০০ জন নতুন কুরআন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

‘কুরআন হাফেজদের হাত ধরেই গাজা আবার হেসে উঠবে’, এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। যুদ্ধবিধ্বস্ত এলাকার রাস্তায় সেদিন মানুষের ঢল নামে। হাতে কুরআন শরিফ, ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদের বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে পদযাত্রা করেন হাফেজরা। তাদের তাকবির ও তাহলিল ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।

আয়াদ আল-খায়ের ফাউন্ডেশন ও কুয়েতি চ্যারিটি ফাউন্ডেশন আলিয়ার সহায়তায় এই আয়োজন হয়। স্থানীয়দের মতে, এই অনুষ্ঠান মানুষের মনে মানসিক শান্তি ও ঐক্যের বার্তা দিয়েছে। ইবতিসাম আবু হুওয়াইদি নামের এক হাফেজ জানান, টানা বোমাবর্ষণের মধ্যেও কুরআন মুখস্থ করা সহজ ছিল না, তবে কুরআনই তাকে সাহস জুগিয়েছে। অভিভাবকরাও বলেন, দারিদ্র্য ও অবরোধের মাঝেও শিশুদের এই অর্জন পুরো গাজার মনোবল বাড়িয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories