Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মালদায় এসআইআর শুনানিতে রেহাই পেলেন না ৯০ বছরের বৃদ্ধাও

মালদায় এসআইআর শুনানিতে প্রায় ৯০ বছর বয়সি এক বৃদ্ধা এবং পক্ষাঘাতে আক্রান্ত এক মহিলা ভোটারকে সশরীরে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

মালদা জেলা স্কুলে আয়োজিত শুনানি কেন্দ্রে দেখা যায়, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ঝর্ণা দাস নামক এক বৃদ্ধা কোনওরকমে পৌঁছেছেন। তার বয়স আর কয়েকদিনের মধ্যেই ৯০ ছুঁবে। সঙ্গে ছিলেন তার পক্ষাঘাতগ্রস্ত মেয়ে অঞ্জনা দাস। ঝর্ণা দাসের ছেলে খোকন দাস জানান, মা ও বোনের শারীরিক অবস্থার কথা প্রশাসনকে জানানো হয়েছিল। তবুও তাদের বাড়িতে গিয়ে শুনানি না করে কেন্দ্রেই হাজির হতে বলা হয়।

খোকনের অভিযোগ, বহু বছর ধরে তার মা নিয়মিত ভোট দিয়ে আসছেন। এত বয়স এবং অসুস্থতার পরেও কেন এমন কড়াকড়ি করা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। একই মত প্রকাশ করেছেন আরও অনেকেই। শুনানি কেন্দ্রে গিয়ে শুধু ওই পরিবার নয়, আরও বহু মানুষ সমস্যায় পড়েন। অনেক মহিলাকে ছোট শিশু কোলে নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রবীণ নাগরিকদেরও প্রচণ্ড ঠান্ডার মধ্যে অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষ ক্ষোভ প্রকাশ করেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories