Friday, March 6, 2026
24.4 C
Kolkata

নতুন বছরে, নতুন উদ্যোগ! বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র পদে শপথ নিলেন জেহরান মামদানি

নতুন বছরে, নতুন উদ্যোগে শপথ গ্রহণ করলেন মামদানী। বছরের প্রথম দিনে নিউইয়র্কের মেয়র পদে শপথ নিলেন জেহরান মামদানি। নিউইয়র্কের আপামর জনতা তাকে নির্বাচন করে বিশ্বকে বুঝিয়ে দিলেন, দলনেতা নির্বাচনের ক্ষেত্রে বর্ণ কিংবা ধর্ম নয়, প্রয়োজন দক্ষ জনসেবককে বেছে নেওয়া।

গত বছরের ৪ঠা নভেম্বর, দুইজন হেভি ওয়েট প্রার্থীকে হারিয়ে নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচন হন, মাত্র ৩৪ বছর বয়সী জেহরান মামদানি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামদানির সাফল্য নিঃসন্দেহে একটা ঐতিহাসিক জয় হয়ে থেকে যাবে। আজ মেয়র হিসেবে শপথ নেওয়ার পর গত ১০০ বছরে নিউইয়র্ক শহরে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে বিবেচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত এই যুবক।

আজ গোটা বিশ্বে যখন ইসলাম বিদ্বেষী কার্যকলাপে মুখর একদল মানুষ, ঠিক তখন মামদানিসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা কিছু শিক্ষিত যুবক-যুবতীরা নেতৃত্ব দিচ্ছে গোটা জাতিকে। ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাব হোক কিংবা নরেন্দ্র মোদির হিন্দু রাষ্ট্রের অঙ্গীকার, ফিলিস্তিনিদের উপর বেঞ্জামিন নেতানিয়াহু-র নৃশংস পৈশাচিক গণহত্যা হোক কিংবা গোটা বিশ্বের দরবারে ইরানকে কোণঠাসা করে দেওয়ার মরিয়া প্রচেষ্টা…। গোটা বিশ্বব্যাপি ইসলামের উপর নেমে আসা আঘাতকে প্রতিহত করতে মরিয়া জেহরান মামদানির মতো মানুষরা।

জানা যাচ্ছে, নির্বাচনে জয় লাভের পর গত দুমাস ধরে দলের সাংগঠনিক পরিকাঠামো শক্ত করতে আপ্রাণ পরিশ্রম করেছেন মামদানি। মহিলাদের দিয়েছেন অগ্রাধিকার। তার দলের শীর্ষ পদগুলিতে রয়েছেন মহিলারা। নিউইয়র্ক ও নিউইয়র্কের সাধারণ মানুষদের পরিষেবা দিতে জেহরান মামদানি কতটা সফল হবেন, তা দেখতে উদগ্রীব গোটা বিশ্ব।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories