Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ওড়িশায় হিন্দুত্ববাদীদের হাতে নিহত জুয়েল, পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ খলিলুর

বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ নতুন নয়। মানবাধিকার সংগঠনগুলির দাবি, অসম, উত্তরপ্রদেশ এবং ওড়িশায় মুসলিম, দলিত, আদিবাসী ও মহিলাদের উপর হামলার ঘটনা বাড়ছে। কখনও গোহত্যা, কখনও গোপাচার, আবার কখনও বাংলাদেশি বলে দাগিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি আবার ওড়িশায় বাংলাভাষীদের উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে।

সাম্প্রতিক একটি ঘটনায় মুর্শিদাবাদের সুতি থানার চকবাহাদুরপুর এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল সেখ ওড়িশায় নৃশংস হামলার শিকার হন। অভিযোগ, হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা তাঁকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে হত্যা করে। পরে তাঁর দেহ গ্রামে ফিরিয়ে আনা হলে চকবাহাদুরপুরেই দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত জুয়েল সেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান চকবাহাদুরপুরে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। তিনি নিজের পক্ষ থেকেও আর্থিক সহায়তা করেন। এদিকে, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জঙ্গিপুরের দলের সাংগঠনিক কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতেও অংশ নেন সাংসদ খলিলুর রহমান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories