Saturday, September 5, 2026
30 C
Kolkata

IPL-এ মুস্তাফিজুরকে দলে নেওয়ায় শারুখ খানকে বেইমান বললেন বিজেপি নেতা সংগীত সোম

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই ২০২৬ আইপিএলের মিনি নিলামে বড় খবর উঠে এসেছে। সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর ফলে আগামী আইপিএলে শাহরুখ খানের দলের হয়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে।

তবে এই খবর প্রকাশ্যে আসার পরই ভারতের বিভিন্ন জায়গায় বিতর্ক শুরু হয়। হিন্দুত্ববাদী সংগঠনের একাংশ অভিযোগ করছে , বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সেই দেশের একজন ক্রিকেটারকে কেন আইপিএলে নেওয়া হলো। এই ইস্যুতে কেউ কেউ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বয়কটের ডাকও দেন। বিতর্ক আরও তীব্র হয় যখন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সংগীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে আক্রমণ করেন। মুস্তাফিজকে কেনার সিদ্ধান্তের জন্য শাহরুখ খানকে বেইমান বলে কটাক্ষ করেন এবং কড়া ভাষায় হুমকিও দেন সংগীত সোম, যা নিয়ে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগেও মাশরাফি মোর্তাজা, শাকিব আল হাসান ও লিটন দাস আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। তবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবারের নিলামের পর বিষয়টি শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নেই। দুই দেশের সম্পর্ক, রাজনীতি ও ক্রিকেট—সব মিলিয়ে এই ঘটনা এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories