Saturday, September 5, 2026
28 C
Kolkata

বর্তমান সভ্য সমাজে বই একান্ত প্রয়োজন, জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

নতুন বছরের প্রথম দিন থেকেই বইপ্রেমীদের জন্য আনন্দের খবর। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা বইমেলা কমিটির সহযোগিতায় ১ জানুয়ারি থেকে শুরু হল ৩১তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা। ইসলামপুর কোর্ট ময়দানে বইমেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মুহাম্মদ গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক ও প্রাক্তন গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী আবদুল করিম চৌধুরী এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বই পড়া মানুষের জীবনের জন্য অত্যন্ত জরুরি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই সভ্য সমাজ বই ছাড়া বাঁচতে পারে না। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরী বলেন, এই বইমেলা সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াবে। তিনি সকলকে মেলার বিভিন্ন স্টল থেকে ভালো ভালো বই কেনার অনুরোধ জানান।

এবারের বইমেলা ‘ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয়েছে। মেলায় প্রায় ৭৫টি প্রকাশনা সংস্থার স্টল রয়েছে। সকলের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ অবাধ রাখা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories