Saturday, September 5, 2026
30 C
Kolkata

হিন্দিভাষীরা তৃণমূলের পাশে, চতুর্থবার মমতাকে মুখ্যমন্ত্রী বানানোর বার্তা

২৬ – এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দিভাষীরা তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থনের ঘোষণা করেছে। রবিবার বড়বাজারে অনুষ্ঠিত হল জনপ্রিয় ‘লিট্টি চোখা উৎসব’, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। এই উৎসবের মাধ্যমে হিন্দিভাষীরা স্পষ্টভাবে জানালেন, ধর্ম বা ভাষার ভিত্তিতে বিভাজন রাজনীতি নয়, বরং উন্নয়নের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।

উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, ডা. সুদীপ্ত রায়, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বাবুন বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলর অয়ন চক্রবর্তী। ভাঙা পা সত্ত্বেও হুইলচেয়ারে আসেন রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

উৎসবে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত বক্সি বলেন, “যারা এখানে থাকেন, তাদের উচিত কোনও ধর্মীয় বা ভাষাগত বিভাজনের রাজনীতিতে পা না দেওয়া। উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার সরকার আসছে।” উৎসবের আয়োজক কৃষ্ণপ্রতাপ সিং জানান, “বিহারের হিন্দিভাষীরা শপথ নিয়ে জানিয়েছে, আমরা তৃণমূলকে জেতাব। মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্বজনীন উন্নয়নের প্রতীক।”
এই উৎসবের মাধ্যমে তৃণমূল ও হিন্দিভাষী সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সংহতি এবং বিশ্বাস দৃঢ় হয়েছে। ভোটাররা জানিয়েছেন, ধর্ম বা ভাষা নয়, উন্নয়নকে কেন্দ্র করে তারা ভোট দেবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories