Tuesday, October 20, 2026
30 C
Kolkata

ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার সম্ভাবনা স্পষ্ট জানালেন ট্রাম্প প্রশাসন

ইরানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। দেশজুড়ে চলা বিক্ষোভ ও অশান্তির আবহে ইরানকে ফের সামরিক হামলার হুমকি দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, কূটনীতি তাদের প্রথম পছন্দ হলেও প্রয়োজনে বিমান হামলাসহ একাধিক সামরিক বিকল্প খোলা রাখা হয়েছে। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় নিজের হাতে সব বিকল্প রাখেন। তার কথায়, “কূটনৈতিক পথই আগে ভাবা হয়, তবে পরিস্থিতি অনুযায়ী সামরিক পদক্ষেপও রয়েছে।” তিনি স্পষ্ট করেন, বিমান হামলাও সেই বিকল্পগুলির একটি অংশ।

গত কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন শহরে বড় আকারে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, এই সংঘর্ষে বহু মানুষ মারা গিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তবে বিরোধী কর্মী ও মানবাধিকার সংগঠনগুলির দাবি, নিহতের সংখ্যা সরকারি হিসেবের তুলনায় অনেক বেশি এবং অধিকাংশই সাধারণ বিক্ষোভকারী। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় প্রকৃত তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন ইরানের উপর আরও চাপ বাড়াচ্ছে। অতীতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর নজির রয়েছে আমেরিকার। ট্রাম্প আগেও সতর্ক করেছিলেন, আমেরিকার শর্ত না মানলে ইরানকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে।

যদিও ট্রাম্প প্রশাসনের মধ্যেই মতভেদ দেখা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সামরিক পথের বদলে আবার আলোচনার চেষ্টা করার পক্ষে। এরই মধ্যে সোমবার রাতে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে এই শুল্ক ঠিক কোন কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেননি তিনি। আন্তর্জাতিক মহলে এই ঘোষণায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories